Views Bangladesh Logo

সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আজ মঙ্গলবার শেষ হয়েছে। অনুষ্ঠানটি বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

সাধারণত জাতীয় সংসদের স্পিকার সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির কারণে সংবিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট হয়নি। এছাড়া দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ