Views Bangladesh Logo

২০২৫-২৬ অর্থবছরের জন্য চসিকের ২১৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৫-২৬ অর্থবছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (২৩ জুন) দুপুর সোয়া ১২টায় নন্দনকানন থিয়েটার ইনস্টিটিউটে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এই বাজেট উপস্থাপন করেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বাজেট ঘোষণা।

এ সময় তিনি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবেও ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকা উপস্থাপন করেন। গত বছর অনুমোদিত বাজেট ছিল ১ হাজার ৯৮১ কোটি ৫২ লাখ টাকা, যার বাস্তবায়ন হার ছিল ৬১ দশমিক ৬৬ শতাংশ।

বাজেট অধিবেশনে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আপনাদের ভোটে আমি ২০২১ সালের সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করলেও তৎকালীন ফ্যাসিবাদী সরকারের চক্রান্তের কারণে আমাকে মিথ্যাভাবে পরাজিত ঘোষণা করা হয়েছিল। আমি ন্যায়বিচারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম। পরে ২৪ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অবৈধ আওয়ামী লীগ সরকারের পতনের পর মাননীয় আদালত আমাকে পুনরায় মেয়র পদে পুনর্বহাল করেন। আমি চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, সুস্থ, নিরাপদ, আধুনিক প্রযুক্তিনির্ভর, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বাসযোগ্য এবং মনোরম পর্যটন নগরীতে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাব।’

বাজেট অধিবেশন পরিচালনা করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। অধিবেশনে বাজেটের বিস্তারিত তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান হিসাব কর্মকর্তা হুমায়ুন কবির। অনুষ্ঠানে চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ