অর্থনীতি
বাংলাদেশ ব্যাংকের কমিটি থেকে সাদিক আহমেদের পদত্যাগ, নীতি সুদহার কমানোর সভা স্থগিত
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর নীতি সুদহার কমানোর উদ্যোগ নিয়েছিলেন। এই উদ্দেশ্যে বুধবার (৪ মার্চ) মুদ্রানীতি কমিটির সভা আহ্বান করা হয়। সভায় বর্তমান ১০ শতাংশ নীতি সুদহার ০.২৫ থেকে ০.৫০ বেসিস পয়েন্ট কমানোর প্রস্তাব ছিল। তবে শেষ পর্যন্ত সভাটি স্থগিত করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৪৯ শতাংশ, যা আগের বছরের তুলনায় কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জাতীয় হিসাবের চূড়ান্ত তথ্যে এ তথ্য জানা গেছে। এর আগে ২০২৩–২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ এবং ২০২২–২৩ অর্থবছরে ছিল ৫.৭৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সেই তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি
দুর্বল ব্যাংকের এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের উদ্যোগসহ বিভিন্ন ইস্যুতে গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করার পর তিন কর্মকর্তাকে শোকজের পাশাপাশি ঢাকার বাইরে বদলি করেছে বাংলাদেশ ব্যাংক।
সংবাদ সম্মেলনের জেরে ব্যাংকের তিন কর্মকর্তা শোকজ
সংসদ নির্বাচনের আগে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স অনুমোদন নিয়ে প্রশ্ন তুলে সংবাদ সম্মেলন করার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, ১০ দিনের মধ্যে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও বা ছবি শেয়ারে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও, ছবি ছড়ানোর বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এসব কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বাড়িয়ে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে।
অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর
জানুয়ারি ২০২৬ করপর্বের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনস্বার্থ বিবেচনায় ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে রিটার্ন জমা দেওয়ার জন্য এ সময় বৃদ্ধি করা হয়েছে।
ক্ষুদ্রঋণ ব্যাংক: চুড়ি যেন না হয় বেড়ি…
ক্ষুদ্রঋণ কি শেকলের কবলে যাচ্ছে? ক্ষুদ্রঋণ সেক্টরে এ আলোচনা এখন টক অব দি সেক্টর!
নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটির দিনেও আজ খোলা থাকছে ব্যাংক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সারা দেশের তফসিলি ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন কমিশনের বিশেষ অনুরোধে বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক।
রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে কস্ট অডিট বাধ্যতামূলক করার উদ্যোগ সরকারের
রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি ব্যয় নিরীক্ষা (কস্ট অডিট) বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন আগে গেজেট প্রকাশ হলেও তা কার্যকর না হওয়ায় অধিকাংশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণের ঘাটতি রয়ে গেছে, যা ধারাবাহিক লোকসানের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।c
মার্কিন GENIUS আইন থেকে বাংলাদেশের যা শেখার আছে
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। ২০২৪-২৫ অর্থবছর একাই এই রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ বিলিয়ন ডলারেরও বেশি। যার কারণে উপকৃত হয়েছে লাখ লাখ পরিবার এবং দেশের অভ্যন্তরীণ ভোগব্যয়কেও শক্তিশালী করেছে। অনেক পরিবারের জন্য এই টাকা শুধু অতিরিক্ত আয় নয়—এটি খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বাসস্থানের মতো অত্যাবশ্যকীয় খরচ মেটানোর প্রধান উৎস।
