গ্যাজেটস
ঢাকায় কোথায় কত দামে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এস-২৬ সিরিজের ফোন
ঢাকায় কোথায় কত দামে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এস-২৬ সিরিজের ফোন
বিশ্বের অন্যতম শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স তাদের বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি এস-২৬ সিরিজ বিশ্ববাজারে উন্মোচনের পর এবার বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে প্রি-অর্ডার গ্রহণ শুরু করেছে। গত ২৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 'Galaxy Unpacked' অনুষ্ঠানে উন্মোচিত এই ফ্ল্যাগশিপ সিরিজটিতে রয়েছে Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra — তিনটি মডেল। প্রতিটি মডেলে রয়েছে স্যামসাং-এর সর্বশেষ Galaxy AI প্রযুক্তি ও কাস্টমাইজড Snapdragon চিপসেট।
