সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে বললেন সেনা প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে উল্লেখ করব সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশবাসীকে অনুরোধ করেছেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে।
আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা ২৫ মিনিটে উত্তরার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোট প্রদান করেন তিনি।
ভোট দেয়া শেষে সেনাপ্রধান বলেন, ‘সকল ভোটারকে আমি অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে আসুন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ইনশাল্লাহ আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হবো।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে