মোহাম্মদপুরে বিড়াল হত্যার ঘটনায় মামলা
রাজধানীর মোহাম্মদপুরে একটি পোষা বিড়াল হত্যার অভিযোগে ‘মুক্তিযোদ্ধা টাওয়ারের’ বাসিন্দা আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক মামলা গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন।
মামলার সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুরের একটি বিড়াল ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে নিখোঁজ হয়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারতে থাকেন। একপর্যায়ে বিড়ালটি নিস্তেজ হয়ে গেলে তিনি পায়ের নিচে পিষ্ট করে পোষাপ্রাণিটির মৃত্যু নিশ্চিত করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে