Views Bangladesh Logo

চট্টগ্রামে যৌথবাহিনীর ওপর হামলার অভিযোগে মামলা, গ্রেপ্তার ৪৯ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রাম নগরীর টেরিবাজারের হাজারিগলি এলাকায় যৌথ নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে ৬৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

নিরাপত্তা বাহিনীর অভিযোগ, ধর্মীয় সংগঠন ইসকন নিয়ে ফেসবুকে পোস্টের জেরে উত্তেজনা ছড়ানোর পর মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ওই হামলা চালান হিন্দু অধ্যুষিত এলাকাটির বাসিন্দারা।

বুধবার (৫ নভেম্বর) রাতে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের করা মামলায় আসামি করা হয়েছে  গ্রেপ্তার হওয়া ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০০ জনকে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, মামলায় নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে বাধা দেয়া ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) তারেক আজিজ জানান, যৌথবাহিনীর হাতে প্রাথমিকভাবে আটক ৮২ জনের মধ্যে ৩৩ জনকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেয়া হয়েছে। মামলার পর বাকি ৪৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

হাজারিগলির মিয়া শপিং সেন্টারের দোকান মালিক ওসমান মোল্লা ফেসবুকে ইসকনের বিরুদ্ধে একটি ‘ব্যঙ্গাত্মক’ পোস্ট শেয়ার করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাজার দাবিতে মঙ্গলবার রাতে ওসমানের দোকানের বাইরে জড়ো হন ক্ষুব্ধ স্থানীয় হিন্দুরা।

মামলায় পুলিশের অভিযোগ, ওসমানকে হেফাজতে নেয়ার চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যদের ধাওয়া এবং তাদের দিকে ইট-পাটকেল ও অ্যাসিড ছোঁড়েন করেন উত্তেজিত জনতা।

পরে যৌথ নিরাপত্তা বাহিনী হাজারিগলিতে অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করে। বুধবার (৬ নভেম্বর) ওই এলাকার সব দোকানপাট বন্ধ ছিল।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ