Views Bangladesh Logo

অর্থ আত্মসাৎ: এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন ধরনের জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে ইসলামী ব্যাংক চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে ১ হাজার ১১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার প্রধান আসামিরা হলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের দুই পুত্র আহসানুল আলম এবং আশরাফুল আলম। আহসানুল আলম ইসলামী ব্যাংকের সাবেক বোর্ড চেয়ারম্যান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক এম মোস্তাফিজুর রহমান।

মামলার অভিযোগ অনুযায়ী জানা গেছে, ‘ইউনাইটেড সুপার ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ অক্টোবর পর্যন্ত এই অর্থ আত্মসাৎ করেন আসামিরা।

আসামিদের মধ্যে ইউনাইটেড সুপার ট্রেডার্সের প্রোপাইটর এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান এম গোলাম কিবরিয়া চৌধুরীও রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ