শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া।
মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছে।
ফারজানা ব্রাউনিয়া গত ২ অক্টোবর আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।
অনির্ধারিত সেই তারিখে তিনি আদালতে উপস্থিত হয়ে মামলার বিষয়টি আপস-মীমাংসা হয়ে গেছে বলে জবানবন্দি দেন। বিচারক তার জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য মঙ্গলবার ১২ নভম্বের দিন ধার্য করেন।
এদিন বিচারক মামলাটি নিষ্পত্তির আদেশ দিয়ে প্রত্যাহারের অনুমতি দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে