Views Bangladesh Logo

সাফজয়ী দলকে আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। সাফজয়ী দল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ