প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ সচল থাকবে এবং এর সকল কনটেন্ট সর্বদা অ্যাকসেসযোগ্য থাকবে। তবে পেজে নতুন কোনো আপডেট দেওয়া হবে না।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর চিফ অ্যাডভাইজার (জিওবি) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, “ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেজ যথারীতি থেকে যাবে, এবং এর সকল কনটেন্ট সকল সময় পাওয়া যাবে। শুধুমাত্র পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে, কারণ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সব কার্যক্রম শেষ হয়েছে।”
সাবেক প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব ফয়েজ আহম্মেদ ভিউজ বাংলাদেশ কে জানান, যেহেতেু প্রধান উপদেষ্টার কার্যালয় থাকছে না, তাই অফিসিয়াল হোয়টসগ্রুপ নিষ্ক্রিয় থাকবে এবং ফেসবুক পেইজটি বন্ধ থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে