Views Bangladesh Logo

অন্যের এনআইডি বহন বা হস্তান্তর দণ্ডনীয় অপরাধ: ইসি

ন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বহন কিংবা হস্তান্তর করা আইনত দণ্ডনীয় অপরাধ—এমন সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে নির্বাচনি প্রচারণার আড়ালে কিছু ব্যক্তি ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে—এমন অভিযোগ নির্বাচন কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী কোনো ব্যক্তি অন্যের এনআইডি বহন বা হস্তান্তর করতে পারেন না।

এতে আরও বলা হয়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি–৪ অনুযায়ী কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনি এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠানে কোনো ধরনের চাঁদা, অনুদান বা উপহার প্রদান কিংবা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না।

নির্বাচন কমিশন জানায়, এসব কার্যক্রম নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই সকল নাগরিক ও সংগঠনকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ভোটের প্রচারণার আড়ালে ভোটারদের এনআইডি সংগ্রহের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছে বিএনপি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ