কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নেবেন কারনি
সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কারনি শুক্রবার (১৪ মার্চ) সকালে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন বলে বুধবার গভর্নর জেনারেলের কার্যালয় জানিয়েছে। রয়টার্স
নতুন লিবারেল নেতা কারনি ১০ বছর ক্ষমতায় থাকা জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো।
রাজনীতিতে নবাগত ৫৯ বছর বয়সী কারনি। রোববার তিনি লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হন। ১ লাখ ৫০ হাজারেরও বেশি ভোটের মধ্যে তিনি ৮৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনার সময় রাজনীতিতে প্রবেশ করলেন কারনি। এর আগে তিনি কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন তিনি।
সমর্থকদের উদ্দেশে বিজয় ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর মনোভাব প্রকাশ করে বলেন, ‘বাণিজ্যে যেমন, তেমনি হকিতেও—কানাডা জিতবে।’
বুধবার কারনি জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে বাণিজ্য চুক্তি নবায়নের জন্য আলোচনা করতে প্রস্তুত, যাতে অর্থনৈতিক টানাপোড়েন এড়ানো যায়।
এর আগে যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়, যার প্রতিক্রিয়ায় কানাডাও পাল্টা শুল্ক আরোপ করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে