Views Bangladesh Logo

বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের নায়ক ভোজিনিয়ার নতুন ক্লাবযাত্রা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এবার নতুন ক্লাবের সন্ধান পেলেন। পর্তুগালে সবশেষ দুই মৌসুম কাটানোর পর এবার তিনি পাড়ি জমাচ্ছেন চিলিতে, যোগ দিচ্ছেন দেশটির শীর্ষ ক্লাব কোলো কোলোতে।

৪০ বছর বয়সী এই গোলরক্ষক ফিফার 'টিম অব দ্য টুর্নামেন্ট'-এ জায়গা করে নিয়েছিলেন। বিশ্বকাপে চার ম্যাচে ১৮টি সেভ করেন তিনি, যার মধ্যে ১৫টি সেভই এসেছে ফাইনালে ওঠা দুই দলের বিপক্ষে। পুরো টুর্নামেন্টে ৯০ মিনিটের কোনো ম্যাচেই হারেননি কেপ ভার্দে তার অধীনে।

টুর্নামেন্টের অন্যতম সেরা মুহূর্ত ছিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে সাত সেভ করে ক্লিন শিট রাখা; যা তাকে বিশ্বকাপ অভিষেকে ক্লিন শিট রাখা সবচেয়ে বয়স্ক গোলরক্ষকের মর্যাদা এনে দেয়।

স্লোভাকিয়ায় পাঁচ বছরে ১৪০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ভোজিনিয়ার, যেখানে ২০১৮-১৯ মৌসুমে সাইপ্রাস কাপও জিতেছিলেন তিনি। ২০২২ সালের জুলাইয়ে স্লোভাকিয়ার ক্লাব এএস ত্রেনচিনে যোগ দেন, সেখানে ৩৭ ম্যাচে গোলবার সামলান। এরপর ২০২৪ সালের জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে পর্তুগালের ক্লাব শাভেসে যোগ দেন এবং সেখানে ৫১ ম্যাচ খেলেন।

কেপ ভার্দের হয়ে ২০১২ সালের ৭ সেপ্টেম্বর আফ্রিকান নেশনস কাপ বাছাইপর্বে ক্যামেরুনের বিপক্ষে অভিষেক হয় ভোজিনিয়ার। সেই ম্যাচে ২-০ গোলে জয় এনে দিয়েছিলেন ২৬ বছর বয়সী এই গোলরক্ষক। এরপর থেকে ট্রান্সফারমার্কটের তথ্যমতে জাতীয় দলের হয়ে মোট ৯২টি ম্যাচ খেলেছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ