অডিও ফাঁসের ঘটনায় ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত অডিও রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে হেফাজতে নেয় ডিবি।
এর আগে প্রশাসনিক কারণে ডিএমপি কমিশনারের এক আদেশে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে রাকিবুল হাসানকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
ফাঁস হওয়া অডিওতে এক ব্যক্তিকে পুলিশের মাঠপর্যায়ের অবস্থা, রাজপথে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের দুর্বলতা, রাজনৈতিক বিভিন্ন বিষয় এবং পুলিশে পদায়নে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে আলোচনা করতে শোনা যায়।
অডিওটির সত্যতা ও ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে ডিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডিবির কর্মকর্তা ও ডিএমপি সদর দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
মতামত দিন