বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি কানাডা সরকার: হাইকমিশন
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কানাডা সরকার বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠায়নি। আজ সোমবার (৮ জানুয়ারি) এক এক্স বার্তায় ঢাকাস্থ কানাডা হাইকমিশন এ তথ্য জানায়।
সেখানে নির্বাচন পর্যবেক্ষণে কানাডা থেকে আসা ব্যক্তিদের প্রসঙ্গেও মন্তব্য করা হয়। সঙ্গে বলা হয়, তাদের মতামতের সঙ্গে দেশটির সরকারের সংশ্লিষ্টতা নেই।
হাইকমিশন ওই বার্তায় বলেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠায়নি কানাডা সরকার। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কানাডার যে দুই নাগরিকের কথা বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, তারা স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তাই নির্বাচনের বিষয়ে তাদের (দুই পর্যবেক্ষক) মতামতের সঙ্গে কানাডা সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে