Views Bangladesh Logo

জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না, সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা: জ্বালানিমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রয়োজন হলে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা সাপেক্ষে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হবে। তবে বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মজুত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত রয়েছে ১০ হাজার ৫০০ মেট্রিক টন এবং পেট্রোলের মজুত রয়েছে ১৬ হাজার মেট্রিক টন।

এছাড়া গত এক মাসে পরিচালিত অভিযানে মোট ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ