Views Bangladesh Logo

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

দীর্ঘদিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, তার বরখাস্তের আদেশ ২০২৫ সালের ৬ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে, যেদিন থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ সেবা-১ অধিশাখার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ২০২৫ সালের ৬ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার ব্যাখ্যা সন্তোষজনক বিবেচিত হয়নি।

পরে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারা অনুযায়ী 'পলায়ন'-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।

এর জবাবও সন্তোষজনক না হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সম্মতি পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্তভাবে তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ