Views Bangladesh Logo

বিমান দুর্ঘটনার পর বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালককে বদলি

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার পর ফ্লাইট নিরাপত্তা ও নিয়ন্ত্রণ শাখার পরিচালক মো. আহসান হাবীবকে বদলি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  (বেবিচক) ।

সোমবার (২২ জুলাই) জারি করা এক সরকারি আদেশে জানানো হয়, ফ্লাইট নিরাপত্তা ও নিয়ন্ত্রণ শাখার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনিরুল ইসলাম।

মো. আহসান হাবিবকে সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে বাংলাদেশ বিমান বাহিনীতে পুনঃবহাল করা হয়েছে। তবে বদলির আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে, গত সপ্তাহে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের ভবনে আঘাত হানে। মর্মান্তিক ওই দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী প্রাণ হারায় ও আহত হয়।

এ ঘটনার পর দেশের বিমান চলাচল নিরাপত্তা ও তদারকি ব্যবস্থার মান নিয়ে ব্যাপক বিতর্ক ও জনমনে উদ্বেগ তৈরি হয়।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে ফ্লাইট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা অত্যন্ত জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ