Views Bangladesh Logo

শনিবার দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফর শেষে শুক্রবার রাতে (সুইজারল্যান্ড সময়) দাভোস থেকে জুরিখ হয়ে শনিবার ঢাকায় ফিরবেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রায় ৫০টি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি দেশে ফিরছেন।

জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।

ড. ইউনূস শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন।

এদিকে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সময় ‘রেড সি গেটওয়ে’ টার্মিনাল কোম্পানি লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান আমের আলিরেজা শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ইউনিবিকে জানান, এই সম্মেলনে আমেরিকান বিনিয়োগকারী এবং মারিনো ম্যানেজমেন্ট ও ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা রে ডালিও ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী (জ্যেষ্ঠ সচিব) লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং সচিব এম রিয়াজ হামিদুল্লাহ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ