Views Bangladesh Logo

তিমুর-লেসতের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তিমুর-লেসতের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা রোববার (১৫ ডিসেম্বর) দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ করেছেন।

বৈঠকে দুই নেতার উপস্থিতিতে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক পরামর্শক কার্যপ্রণালী বিষয়ে সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি।

বৈঠক শেষে দুই নেতা একান্ত আলোচনায় মিলিত হন, যা পরবর্তীতে প্রতিনিধি-স্তরের বৈঠকে রূপ নেয়।

দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূস এবং প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

এর আগে সকালে, তিমুর-লেসতের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি বৈঠক করেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের মধ্যে সম্পর্ক গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়।

ঢাকায় অবস্থানের সময় প্রেসিডেন্ট রামোস-হোর্তা একাধিক বৈঠক এবং ইভেন্টে অংশ নেবেন, যা দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ