Views Bangladesh Logo

৪ দিনের সফরে রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

য়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে আগামী ২৪ জানুয়ারি দেশে ফিরবেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকসহ নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সফরকালে দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং শীর্ষ কোম্পানির প্রধান নির্বাহী ও উদ্যোক্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করার কথা রয়েছে।

এ ছাড়াও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে ডব্লিউইএফের মঞ্চে বাংলাদেশ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ডায়ালগ অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে।

এ সময় ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান ফোরামে বিশ্বের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিতি থাকবেন। বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ