Views Bangladesh Logo

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর পৌঁছেছেন ড. ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় মিশরের রাজধানীতে পৌঁছেছেন।

কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এর আগে সকালে ড. ইউনূস তিন দিনের সফর করতে মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ইউনূসকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের সরকার প্রধানরা ১৯ ডিসেম্বর এই সম্মেলনে যোগ দেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ