ঢাকার পথে প্রধান উপদেষ্টা
বিমসটেক সম্মেলন শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে জড়িত থাই মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই ড. মুহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে বিদায় জানান।
এর আগে প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে পৌঁছান এবং প্রতিবেশী দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক অনুষ্ঠানে যোগ দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে