ইউপিইউতে পুনঃনির্বাচিত বাংলাদেশ, অভিনন্দন ড. ইউনূসের
ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক পরিষদে বাংলাদেশ পুনরায় নির্বাচিত হওয়ায় দেশের প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫৭টি দেশের মধ্যে ৯৭টি ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত ১০টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯ম স্থান অর্জন করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি প্রশাসনিক পরিষদে বাংলাদেশের টানা দ্বিতীয় চার বছরের মেয়াদ। এর আগের মেয়াদে বাংলাদেশের ভূমিকা ছিল বেশ সীমিত। ২০২১ সালের নভেম্বরে একটি মাত্র সরাসরি বৈঠকে অংশ নেয়ার পর বাকি কার্যক্রম ভার্চুয়ালি অনুসরণ করা হয় এবং সেখানে কার্যকর অবদান রাখার সুযোগ কম ছিল। এই কারণে পুনর্নির্বাচনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
তবে একটি সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এই ফলকে ‘কূটনৈতিক সাফল্য’ বলে অভিহিত করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে