Views Bangladesh Logo

চীনা ও কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য প্রাতঃরাশ বৈঠকের ঘোষণা প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে বিনিয়োগ দ্রুত এবং এ সম্পর্কিত যেকোনো উদ্বেগ মোকাবিলায় কোরিয়ান ও চীনা বিনিয়োগকারীদের জন্য প্রাতঃরাশ বৈঠকের আয়োজন করবেন তিনি।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সাথে বৈঠকে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রবর্তিত বিনিয়োগ পরিবেশ, বাণিজ্য এবং শ্রম-সম্পর্কিত সংস্কার বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট এবং চীন ও দক্ষিণ কোরিয়ার আরও উৎপাদন কারখানা এ দেশে স্থানান্তরকে সহজতর করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিনিয়োগকারীরা ‘বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫’ এ অংশ নিতে ঢাকায় এসেছিলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘গত আট মাস ধরে, আমরা বাংলাদেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্য নিয়েছি। দেশে আগে কখনও বিদেশি বিনিয়োগের এতো অনুকূল পরিবেশ ছিল না’।

প্রধান উপদেষ্টা জানান, প্রতি মাসের ১০ তারিখে কোরিয়ান এবং চীনা বিনিয়োগকারীদের সাথে মাসিক প্রাতঃরাশ বৈঠকের আয়োজন করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।

বিনিয়োগকারীদের উত্থাপিত নানা বিষয় শুনতে বিডা’র এ ধরনের কয়েকটি বৈঠকে যোগ দেবেন প্রধান উপদেষ্টাও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ