Views Bangladesh Logo

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

 VB  Desk

ভিবি ডেস্ক

রিদপুরের নগরকান্দায় বাশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে নগরকান্দা উপজেলার বাশাগাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৮টার দিকে নগরকান্দার উপজেলার বাশাগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আসা আরিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) পরিবহনের বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হয় এবং ওই বাসে থাকা আরও ৩০ জন যাত্রী আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতর অন্য কোনো যাত্রী রয়েছে কিনা সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়।

তিনি আরও জানান, ঘনকুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ