Views Bangladesh Logo

গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস ও গরুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত আরও চারটি গরুকে স্থানীয়রা জবাই করে ফেলেছেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গোয়ালবাথান এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেনে একটি শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। এ সময় আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত চারটি গরুকে পরে স্থানীয়রা জবাই করে ফেলেন।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ