Views Bangladesh Logo

বগুড়ায় তিন দিনে ৩ লাশ

বগুড়ার গাবতলী উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে বগুড়ায় তিনদিনে তিনজন হত্যাকাণ্ডের শিকার হলেন।

রবিবার ( ১৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার সন্ধ্যাবাড়ী গ্রামে সাইফুল ইসলামের নিজ বাড়ির সামনে তার লাশ পাওয়া যায়। এর আগে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। নিহত সাইফুল পরিবহন ব্যবসায়ী ছিলেন।

হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেন গাবতলী মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।

ওসি বলেন, 'স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। সাইফুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।'

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। জড়িতদের চিহ্নিত করতে ও আটকের জন্য অভিযান চলছে।

এর আগে বগুড়ায় গত দুই দিনের ব্যবধানে পৃথক ঘটনায় দুইজন হত্যাকাণ্ডের শিকার হন। তারা হলেন, ১৬ বছর বয়সী আলিফ ও ১৯ বছর বয়সী ফাহিম হাসান।

১৪ ফেব্রুয়ারি সকালে বগুড়া শহরের মাটিডালি এলাকায় ছুরিকাঘাতে ফাহিম হাসানকে খুন করা হয়। আর গত ১৩ ফ্রেব্রুয়ারি বগুড়া শহরের নিশিন্দারা এলাকার একটি গ্যারেজ থেকে আলিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

গাবতলী উপজেলায় সাইফুলের খুনের ঘটনা নিয়ে এ জেলায় তিনদিনে তিনজন হত্যাকাণ্ডের শিকার হলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ