সিলেটে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
সিলেটের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) বিকেলে কোতোয়ালী থানাপুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ব্যবসায়ীর নাম মোফাজ্জল হক সৌরভ (৩২)। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের বাসিন্দা সৌরভ সিলেট নগরীর লামাবাজারের ‘তন্বী কিচেন’ নামে একটি হোটেলের মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌরভ নগরীর ধোপাদিঘীর উত্তরপাড়ের ‘রিল্যাক্স ইন’ নামের একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন। ওই হোটেলের কর্মচারীরা গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে