Views Bangladesh Logo

খুলনায় গ্যারেজে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা নগরীতে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আফিলগেট পেট্রোল পাম্পসংলগ্ন বিসমিল্লাহ মোটর গ্যারেজে নিজের মোটরসাইকেল মেরামতের জন্য যান তিনি। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুই যুবক গুলি চালালে ব্যবসায়ী সোহেল ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ