Views Bangladesh Logo

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর প্রধানমন্ত্রী কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সরকারি সহায়তা চান। এছাড়া, তারা বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালু করা এবং বিমানবন্দরের ঝামেলা কমিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সহজে বাংলাদেশে আগমন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানান, ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বিস্তারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন ব্যবসায়ীরা। এছাড়া মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করা এবং আমদানি-রফতানি ও বাণিজ্যের গতি বৃদ্ধির জন্য গভীর সমুদ্রবন্দর চালুর প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ