Views Bangladesh Logo

ঢাকা ও গাজীপুরে ২ বাসে, সিরাজগঞ্জে ট্রাকে অগ্নিসংযোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির অষ্টম দফার অবরোধ চলাকালে ঢাকা ও গাজীপুরে দুটি বাসে এবং সিরাজগঞ্জে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) ভোররাতে এসব যানবাহনে আগুন দেয়া হয়। তবে কে বা কারা বাস-ট্রাকে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি ট্রাকে, ভোর ৫টা ২৬ মিনিটে রাজধানীর দোলাইরপাড়ে তুরাগ পরিবহনের একটি বাসে ও সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় মিনহাজ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিএনপির অষ্টম দফার অবরোধ আজ সকাল থেকে শুরু হয়েছে। শেষ হবে বৃহস্পতিবার সকালে। এদিন সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচিও দিয়েছে দলটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ