Views Bangladesh Logo

সায়েদাবাদে বাসশ্রমিকদের অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

শুধু কাউন্টার থেকে যাত্রী ওঠানামার সিদ্ধান্ত প্রত্যাহারসহ কয়েক দফা দাবি নিয়ে রাজধানীর সায়েদাবাদ এলাকায় জনপদের মোড় অবরোধ করেছেন বাসশ্রমিকেরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শুরু হওয়া এ বিক্ষোভের কারণে সায়েদাবাদ-যাত্রাবাড়ী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এদিন সকালে ১০টা ৩০ মিনিট থেকে শ্রমিকরা সড়কের সংযোগস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শতাধিক শ্রমিক বিক্ষোভে অংশ নেন। তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন, এতে আশপাশের এলাকায়ও যানজট ছড়িয়ে পড়ে।

শ্রমিকরা নতুন বিধিনিষেধ প্রত্যাহারেরও দাবি জানাচ্ছেন, যা তাদের কার্যক্রমকে সীমিত করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন।

এর আগে ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীতে চালু করা হলো ই-টিকিটিং পদ্ধতি ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কোম্পানির ২ হাজার ৬১০টি বাস চালু করা। সব গাড়ির রং নির্ধারণ করা হয় গোলাপি।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ