খিলক্ষেতে বাসে আগুন
বিএনপির ডাকা অবরোধের মধ্যে রাজধানীর খিলক্ষেতে আকাশ পরিবহনের একটি যাত্রাবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার পরপরই খিলক্ষেতে বাসে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খিলক্ষেতে আকাশ পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানায়নি ফায়ার সার্ভিস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে