মতিঝিলে বাসে আগুন
রাজধানীর মতিঝিলে শিল্প ব্যাংকের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বাংলাদেশ ব্যাংকের পেছনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল। তবে ঘটনাস্থল থেকে জানানো হয় আগুন নিভে গেছে।
উল্লেখ্য, গতকাল রবিবার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ পালন করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে