Views Bangladesh Logo

সাভারে বাসযাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

সাভারে ঢাকামুখী একটি বাসের যাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আসাদুজ্জামান। তিনি রংপুরের তারাগঞ্জ থানার হারিয়ারকুঠি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আসাদুজ্জামান সকালে নিউ মার্কেটের কাছে একটি ঢাকামুখী বাস থেকে নামলে ছিনতাইকারীরা তার ওপর আক্রমণ চালায়। তারা তাকে ছুরিকাঘাত করে এবং টাকা লুট করে নিয়ে যায়। তার মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে, তবে মোবাইল ফোন ও নগদ অর্থ খুঁজে পাওয়া যায়নি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মাহবুব আলম জানান, তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। হত্যাকারী ছিনতাইকারীদের শনাক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ