বনানীতে বাস উল্টে ৪২ পোশাক শ্রমিক আহত
রাজধানীর বনানীতে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ সময় বাসটিতে থাকা ৪২ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেয়া করতো। আজ ভোরে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝখানে বনানীতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৪২ জন গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। তবে ছয় জন বাদে বাকিরা তেমন গুরুতর আহত হননি। গার্মেন্টস মালিকপক্ষ আহত শ্রমিকদের দেখভাল করছে।
এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলেও জানান রাসেল সারোয়ার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে