তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ: তথ্য উপদেষ্টা
জ্বালানি তেলের দাম পরিবর্তনের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
ড. জাহেদ উর রহমান বলেন, জ্বালানি তেলের দামের ওপর ভিত্তি করে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া দুই থেকে তিন ধাপে বৃদ্ধি পেতে পারে। এ সময় তিনি আরও জানান, দেশে এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজারেরও বেশি ‘ফুয়েল পাস’ নিবন্ধন সম্পন্ন হয়েছে।
একই ব্রিফিংয়ে দেশের সংস্কৃতি ও উৎসব নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী বছর থেকে আঞ্চলিক ভিত্তিতে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনা করছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে ভারত, ভুটান এবং মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য হলো অঞ্চলজুড়ে সাংস্কৃতিক উৎসব উদযাপনে একটি সমন্বিত কাঠামো নিশ্চিত করা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে