Views Bangladesh Logo

এবার যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

যশোর সদর উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় অর্ধশতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল জাতীয় মহাসড়কের ফতেপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে আগুনে বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ‘নড়াইল এক্সপ্রেস’ নামে বাসটি যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা জানালা ও দরজা দিয়ে দ্রুত নেমে আসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

যশোর কোতোয়ালি মডেল থানা জানিয়েছে, বাস ছাড়ার আগে চালক ইঞ্জিনে ত্রুটির কথা জানিয়েছিলেন। তারপরও মালিকপক্ষের নির্দেশে বাসটি যাত্রা শুরু করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ