Views Bangladesh Logo

বুরুন্ডিতে ১৭১ জন এমপক্স রোগী সনাক্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

বুরুন্ডিতে এমপক্স বা মাঙ্কিপক্সের ১৭১ জন রোগী সনাক্ত হয়েছে। গত মাসে এমপক্সের প্রথম রোগী সনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার এ তথ্য জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। খবর এএফপি’র।

এমপক্স একটি সংক্রামক রোগ, যা সংক্রামিত প্রাণীদের দ্বারা মানুষের মধ্যে সংক্রামিত একটি ভাইরাসের দ্বারা সৃষ্ট হয়। শারীরিক সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস একজনের থেকে আরেকজনের দেহে ছড়াতে পারে। তবে এ রোগে এখন পর্যন্ত কোনো মানুষের মৃত্যু হয়নি বলে জানিয়েছে বুরুন্ডির স্বাস্থ্যমন্ত্রী পলিকার্প এনদাইকেজা।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে ১৭১টি পজিটিভ কেস নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে  ১৩৭টি এখনও সক্রিয়।

জুলাইয়ের শেষের দিকে বুরুন্ডিতে এমপক্সে আক্রান্ত তিনজন রোগীকে শনাক্ত করা হয়। এ ছাড়াও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত ১৮ আগস্ট ১৫৩ জনের শরীরে এমপক্স সংক্রমণ পাওয়ার রিপোর্ট করে। ক্রমাগত এ রোগটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

গত মাসে মন্ত্রণালয় জানায়, এমপক্স রোগীদের যত্ন নিতে জেলা হাসপাতালসমূহে বিচ্ছিন্নতা ওয়ার্ড তৈরির প্রক্রিয়াধীন রয়েছে।

একজন কর্মকর্তা এএফপি’কে বলেন, শনাক্ত হওয়া কেসগুলো প্রতিবেশী গণপ্রজাতন্ত্রি কঙ্গোতে (ডিআরসি) ছড়িয়ে পড়া ‘নতুন রূপ’ বলে মনে হচ্ছে। যদিও এমপক্স কয়েক দশক ধরে পরিচিত, তবে সাম্প্রতিক ঢেউ নতুন ও আরো মারাত্মক সংক্রমণযোগ্য স্ট্রেন ক্লেড ১বি নামে ছড়িয়ে পরেছে। ক্লেড ১বি প্রায় ৩.৬ শতাংশ ক্ষেত্রে মৃত্যু ঘটায়। এতে শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাম্প্রতিক প্রাদুর্ভাবের জন্য একটি আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে।

ডিআরসি, কেনিয়া, রুয়ান্ডা ও উগান্ডায় এ সংক্রমণ রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে এবং এশিয়া ও ইউরোপেও এ রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ