Views Bangladesh Logo

সীমান্তের ওপার থেকে গুলি, টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম বন্ধ

ক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে বেশ কয়েকটি গুলি বর্ষণের ঘটনায় স্থবির হয়ে পড়েছে স্থলবন্দরের নিয়মিত কার্যক্রম।

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

টেকনাফ স্থলবন্দরের পরিচালক জসীম উদ্দিন বলেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মিয়ানমারের বর্ডার থেকে তিনটি গুলি টেকনাফ স্থলবন্দরে আঘাত হানে।

তিনি জানান, প্রথম গুলিটিতে স্থলবন্দর অফিসের কাঁচ ভেঙে যায়, দ্বিতীয়টি মালামাল বহনকারী একটি ট্রাকে আঘাত হানে এবং তৃতীয়টি একটি নারকেল গাছে বিদ্ধ হয়।


তিনি জানান, এতে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে পরে সবাই নিরাপদ স্থানে অবস্থান নেন।

স্থানীয়রা জানান, মিয়ানমারের একটি দ্বীপে দুই গ্রুপের সংঘর্ষ চলার কারণে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ