টি-২০ বিশ্বকাপ নিয়ে জরুরি বৈঠকের জন্য লাহোরে বুলবুল
টি-২০ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল লাহোরে পৌঁছেছেন। শনিবার ভোর ১টায় পাকিস্তান পৌঁছানো বুলবুল আজ আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনপক্ষীয় জরুরি বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠক শেষে তিনি আজ দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে।
জরুরি বৈঠকের মূল বিষয় হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট এবং বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া সংক্রান্ত জটিলতা সমাধান। নিরাপত্তা উদ্বেগের কারণে এই বছরের টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারততে না খেলার প্রেক্ষাপটে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বিসিবি পাকিস্তান ও শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল, যা আইসিসি গ্রহণ করেনি। প্রতিবাদ এবং বাংলাদেশের প্রতি সমর্থন জানাতে পাকিস্তান সরকার ভারত-বিরোধী ম্যাচ বয়কট ঘোষণা করেছে।
পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি বাংলাদেশের বাদ পড়াকে 'অন্যায়' বলে অভিহিত করেছেন। অন্যদিকে, ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের বয়কট হলে আইসিসির সম্প্রচার ও স্পনসরশিপ থেকে প্রায় ৬,০০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আইসিসি দ্রুত সমাধান চায়।
সূত্র জানায়, বুলবুলের এই জরুরি সফরের লক্ষ্য বর্তমান পরিস্থিতি এবং বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনার মাধ্যমে অচলাবস্থা ভাঙা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে