Views Bangladesh Logo

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে নবগঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারী) মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন একই দিনে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’-এর ১১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে তার মেয়াদ হবে চার বছর। দায়িত্ব পালনকালে তিনি তার পূর্বের মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।

এর আগে বুয়েটের স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন ড. আবদুল হাছিব। নবপ্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম গড়ে তোলার দায়িত্ব এখন তার কাঁধে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ