Views Bangladesh Logo

রেলপথ মন্ত্রণালয়ের বাজেট কমল ৫১১ কোটি টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৫-২৬ অর্থ বছরে রেলপথ মন্ত্রণালয়ের বাজেট কমেছে ৫১১ কোটি টাকা। নতুন অর্থবছরে এই মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৩৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাবনা উত্থাপন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিগত ২০২৪-২৫ অর্থ বছরে রেলপথ মন্ত্রণালয়ের জন্য বাজেট প্রস্তাবনায় ২ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছিল।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন। নতুন অর্থবছরের বাজেটের আকার চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং দেশের ইতিহাসে ৫৪তম জাতীয় বাজেট।

বাজেট প্রস্তাবনা বিশ্লেষণ করে দেখা গেছে নতুন অর্থ বছরের প্রস্তাবিত মূল বাজেটের শূন্য দশমিক ২৬ শতাংশ অর্থ বরাদ্দ হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। বাজেট প্রস্তাবনায় রেলপথ মন্ত্রণালয়ের পরিচালনায় ৪ হাজার ২২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, গত অর্থ বছরের প্রস্তাবনায় যা ছিল ৪ হাজার ৩৪৬ কোটি টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৭১৪ কোটি টাকা। বিগত অর্থ বছরে রেলপথ মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন খাতে ১৩ হাজার ৭২৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাবনা করা হয়েছিল।

বাজেট প্রস্তাবনায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী হিসেবে রেল পরিবহণ বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয়। তবে বাংলাদেশে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি এখনও অর্জন করা সম্ভব হয়নি। আমরা এ অবস্থার আমূল পরিবর্তন ঘটাতে চাই।’

সরকার ৩০ বছর মেয়াদি রেলওয়ে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে চায় বলে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, মাস্টারপ্ল্যান অনুযায়ী বাংলাদেশে রেলওয়ে ডাবল লাইন ট্র্যাক নির্মাণ, গেজ একীভূতকরণ, আধুনিক সিগন্যালিং সিস্টেমের প্রবর্তন, সমুদ্র বন্দরের সঙ্গে রেল যোগাযোগের উন্নয়ন, আপগ্রেডেড লোকোমোটিভ প্রবর্তন এবং বৈদ্যুতিক ট্র্যাকশন প্রবর্তন ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঢাকা হতে ভাঙ্গা হয়ে যশোর পর্যন্ত রেল চলাচল শুরু হয়েছে এবং যমুনা রেলওয়ে সেতুর নির্মাণকাজ শেষে রেল চলাচল শুরু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ