Views Bangladesh Logo

১ কোটি ২২ লাখ পরিবারের জন্য চালু থাকছে ভর্তুকি মূল্যের খাদ্য কর্মসূচি

 VB  Desk

ভিবি ডেস্ক

দারিদ্র্য বিমোচন ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভর্তুকি মূল্যে চাল ও গম সরবরাহের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার (২ জুন) বিকালে বাজেট উপস্থাপনকালে এ কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, বর্তমানে দেশে এক হাজার ৯০১টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় ১ কোটি ২২ লাখ পরিবার মাসে ৩০ টাকা কেজি দরে চাল পাচ্ছে।

এছাড়া চা-শ্রমিকদের জন্য তালিকাভুক্তদের মধ্যে ১৯ টাকা কেজি দরে গম বিতরণ করা হচ্ছে। পাশাপাশি, ‘দরিদ্র নারী ভাতা কর্মসূচি’র আওতায় ১০ লাখ ৪০ হাজার দুস্থ নারীকে মাসে ৩০ কেজি চাল দেয়া হচ্ছে।

অর্থ উপদেষ্টা জানান, ২০২৫-২৬ অর্থবছরেও এসব কর্মসূচি অব্যাহত থাকবে। দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভর্তুকি মূল্যে খাদ্য সরবরাহ কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ