Views Bangladesh Logo

স্টার্টআপ, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব বাজেটে

উদ্যোক্তা কার্যক্রম ও দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিকে গতিশীল করতে স্টার্টআপ, কনটেন্ট নির্মাতা এবং ফ্রিল্যান্সারদের জন্য একাধিক ভ্যাট অব্যাহতির ঘোষণা দেওয়া হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেটে স্থানীয় পর্যায়ে স্টার্টআপগুলোর ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর আমদানি করা সেবা এবং অফিস বা অন্যান্য স্থাপনা ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাটও মওকুফের সুপারিশ রয়েছে।

স্টার্টআপ খাতে দেওয়া এসব ভ্যাট সুবিধা ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। দীর্ঘমেয়াদে এই নীতি নতুন উদ্যোক্তা তৈরি ও বিনিয়োগ উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া পৃথক একটি প্রস্তাবে কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের প্রদত্ত সেবার ওপর বর্তমানে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ