Views Bangladesh Logo

উপাচার্যের অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

পাচার্য ড. সুচিতা শারমিনকে অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। তবে, পূর্বনির্ধারিত সেমিস্টার পরীক্ষা এবং জরুরি পরিষেবা অব্যাহত রয়েছে।

সোমবার (১২ মে) সকাল থেকে চলমান ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন শিক্ষকরাও।

রোববার (১১ মে) রাতে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় মশাল মিছিলের পর এই কর্মসূচি দিয়ে আন্দোলনকারীরা জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত নিয়মিত ক্লাসসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ জানান, আন্দোলনে সংহতি প্রকাশকারী অনুষদ সদস্যদের সমর্থন চেয়ে সব বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

বন্ধের সময় পূর্বনির্ধারিত সেমিস্টার পরীক্ষা এবং জরুরি পরিষেবা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শত শত শিক্ষার্থী মশাল মিছিলে অংশ নিয়ে ভিসিবিরোধী স্লোগান দেন। ড. শারমিনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয়ারও অঙ্গীকার করেন তারা।

বাংলা বিভাগের প্রধান ড. উন্মেষ রায় বলেন, ‘শিক্ষার্থীদের চিঠি পেয়েছি। আমরা আগেই আন্দোলনে সমর্থন জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের সাথে সম্পূর্ণভাবে আছি’।

ড. শারমিনকে অপসারণের একদফা দাবিতে ২৭ দিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, তার মেয়াদে কোনো অর্থবহ উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে উপাচার্য ব্যর্থ। উল্টো তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছেন। ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুনঃপ্রতিষ্ঠারও চেষ্টা করছেন।

পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেয়ে একজন ছাত্রীর মৃত্যুর জন্য উপাচার্যের নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছেন শিক্ষার্থীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ