Views Bangladesh Logo

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ বিটিআরসির

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন দিয়েছে বিটিআরসি। সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) স্যাম অনলাইন এখন সর্বনিম্ন ৫০০ টাকায় ৩০ এমবিপিএস এবং সর্বোচ্চ ৩০০০ টাকায় ২৫০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দিতে পারবে।

সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করা হয়।

বিটিআরসি জানায়, ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন দর নির্ধারণ করা হয়েছে। গ্রাহক পর্যায়ে সেবার মান বজায় রাখার শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ চালুর অনুমতি দেওয়া হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ বিল ৫০০ টাকা, ১০০ এমবিপিএসের জন্য ১০০০ টাকা এবং ২৫০ এমবিপিএস গতির প্যাকেজের জন্য ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, সব সংযোগের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও ১:৮ নির্ধারণ করা হয়েছে। গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করা এবং ইন্টারনেটের সুষম বণ্টনের লক্ষ্যে এই সমন্বিত মূল্যতালিকা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ