চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮ জনকে সরিয়ে নিল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তের প্রায় ৫০ গজ ভেতরে পুশ-ইনের জন্য জড়ো করা ২৮ জনকে সরিয়ে নিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর সহকারী পরিচালক রবিউল ইসলাম।
তিনি জানান, উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ঘুঘিয়া আনারপুর এলাকায় এসব লোকজনকে জড়ো করা হয়েছিল। শুক্রবার সকালে ওই সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের একটি বৈঠক হয়, তবে তা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বিএসএফ জানায়, বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
এদিকে পুশইন ঠেকাতে বৃহস্পতিবার রাতে উপজেলার পাঁচটি সীমান্ত এলাকায় স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে পাহারা দেয় বিজিবি। বাহিনীটি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোরে একই সীমান্ত দিয়ে ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে